হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে হাজির হতে বলা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের তদন্তে রবিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে চলতি বছরের ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়।

অভিযোগ ওঠার পর থেকেই এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন। সর্বশেষ ২১ জুলাই ওয়ান-ডে কাপে খেলেছিলেন তিনি, সেদিন করেছিলেন ২৯ রান। এর আগে ২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত কাউন্টিতে ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটার।

রবিনের পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে হলেও তাঁর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। তাঁর বাবা মৃদুল কান্তি দাস সুনামগঞ্জের নাগরিক। বাংলাদেশে রবিন আলোচনায় এসেছিলেন ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলে।

রবিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একজন পুরুষ খেলোয়াড় ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে সম্প্রতি আদালতে হাজির হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে রবিনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারী বর্তমানে বিশেষজ্ঞ কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছেন। মামলাটি আদালতে বিচারাধীন হওয়ায় অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ!

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভালো সুযোগ আছে: মুশতাক

সাকিবের বিকল্প খুঁজছি: মুশতাক

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য স্বর্ণপদক জয়

ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের

সাইফ-মোসাদ্দেক ঝড়ের পর মুস্তাফিজের ঝলক

শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দলে আলিস

শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ইংল্যান্ডের

কোচ-ক্যাপ্টেন ‘সাইজ’, দলও ‘কাইত’Ñইমরানের ব্যাখ্যা

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস