হোম > খেলা > ক্রিকেট

জিতলেও বোনাস নেই, হারলেই জরিমানা

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা ক্রিকেট তাদের খেলোয়াড়দের চুক্তি কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশের মতো নিম্ন র‌্যাংকিংয়ের দলকে হারালেও আর কোনো বোনাস পাবেন না লঙ্কান ক্রিকেটাররা। বরং এমন দলের কাছে হারলে গুনতে হতে পারে শাস্তি বা জরিমানা।

লঙ্কান গণমাধ্যম সানডে টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, নতুন এই কাঠামোতে শুধু আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলের বিপক্ষে জয় পেলেই বোনাস দেওয়া হবে। অর্থাৎ, বড় দলকে হারাতে পারলেই মিলবে বাড়তি পুরস্কার—ছোট দলের বিপক্ষে জয় ‘স্বাভাবিক’ হিসেবেই ধরা হবে।

টেস্টে বিশ্বের এক নম্বর দলকে তাদের মাঠে হারাতে পারলে মিলবে ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। দুই নম্বর দলকে হারালে ১ লাখ ডলার, তিন নম্বরকে হারালে ৭৫ হাজার এবং চার নম্বরকে ৬০ হাজার ডলার পাওয়া যাবে। হোম সিরিজে এই অঙ্ক যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার, ৫০ হাজার এবং ২৫ হাজার ডলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রেও একই ধাঁচের কাঠামো রাখা হয়েছে।

ম্যাচ ফিতেও নির্ধারিত হয়েছে নতুন হার। টেস্টে জিতলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার এবং হারলে সাড়ে ৭ হাজার ডলার। ওয়ানডেতে জয়ে সাড়ে ৭ হাজার, হারে সাড়ে ৩ হাজার এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জয়ে ৫ হাজার, হারে আড়াই হাজার এবং পরিত্যক্ত হলে ২ হাজার ডলার দেওয়া হবে। আইসিসি র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠতে পারলে ২৫ হাজার ডলার এবং ২ থেকে ৫ নম্বরে থাকলে ২০ হাজার ডলার বোনাস দেওয়া হবে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ