হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হার নিশ্চিত হলো বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ ব্যবধানে জিতল জিম্বাবুয়ে। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুদল।
এবার হারের পেছনে সেই ব্যাটিং ব্যর্থতার পুরনো গল্পই। জয়ের জন্য ২৪৮ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। জবাবে ২ উইকেটে ১২২ রান তুলেও ফেলে তারা। কিন্তু শেষ দিকে আচমকা ব্যাটিংয়ে ধসে লক্ষ্যে পৌঁছাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ১১ বল বাকি থাকতে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এরপর তানজিদ ও তাওহিদের ৮৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। তাওহিদ ৬০ আর তানজিদ ৫৭ রান করে আউট হলেও কক্ষপথেই ছিল বাংলাদেশ। কিন্তু শেষ ২৭ রান তুলতে গিয়েই ৫ উইকেট হারায় তারা। আর তাতেই আরেকটি জয় পায় জিম্বাবুয়ে। এনগারাভা সর্বোচ্চ ৩টি ও মুজারাবানি ২ উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল জিম্বাবুয়েও। তবে বেন কারেনের অপরাজিত ১১১ আর ব্র্যাড ইভানসের ৫৮ রানের সুবাদে দলীয় স্কোর আড়াইশর কাছাকাছি নিয়ে যায় স্বাগতিকরা। তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪৭/৬ (কারেন ১১১*, ইভানস ৫৮*, রাজা ৩৩; মিরাজ ২/৩২, তাসকিন ২/৫৭)।
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৩৪ (তাওহিদ ৬০, তানজিদ ৫৭, নুরুল ৩৮; এনগারাভা ৩/৫৫, মুজারাবানি ২/৩৩)।
ফল: ১৩ রানে জয়ী জিম্বাবুয়ে।
ম্যাচসেরা: বেন কারেন (জিম্বাবুয়ে)।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে জিম্বাবুয়ে।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল