হোম > খেলা > ক্রিকেট

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

স্পোর্টস ডেস্ক

‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক–এর ১৬৩তম সংস্করণ প্রকাশের আগেই ঘোষণা করা হয়েছে বছরের সেরা ক্রিকেটারদের নাম। ২০২৫ সালের পারফরম্যান্স বিবেচনায় পুরুষ বিভাগে সেরা হয়েছেন মিচেল স্টার্ক, আর নারী বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন দীপ্তি শর্মা।

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক পুরো বছরজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। ১১টি টেস্টে মাত্র ১৭.৩২ গড়ে শিকার করেন ৫৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট নিয়ে গড়েন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এরপর অ্যাশেজ সিরিজেও তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো—প্রথম দুই টেস্টেই তুলে নেন ১৭ উইকেট। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

অন্যদিকে, ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক দীপ্তি শর্মা। নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে তিনি ছিলেন ম্যাচসেরা। ব্যাট হাতে করেন ৫৮ রান, আর বল হাতে ৩৯ রানে নেন ৫ উইকেট। পুরো টুর্নামেন্টে ৩০.৭১ গড়ে ২১৫ রান ও ২০.৪০ গড়ে ২২ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা খেলোয়াড়।

এবারের অ্যালামনাকে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্যও স্পষ্ট। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র হওয়া টেস্ট সিরিজে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ।

অধিনায়ক গিল এজবাস্টনে ৪৩০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি। টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন অভিষেক শর্মা, যিনি এক বছরে হাজার রান করেছেন অবিশ্বাস্য গতিতে।

এদিকে, বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় একমাত্র ইংলিশ প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন সাবেক ওপেনার হাসিব হামিদ। তার উপস্থিতিতে পূর্ণতা পেয়েছে ঐতিহ্যবাহী এই তালিকা।

আইপিএলে যোগ দেওয়ার খেসারত, দুই মৌসুমের জন্য পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি

কোয়ার্টারে নাটকীয় লড়াই শেষে সেমির লাইনআপ চূড়ান্ত

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

স্পিন সামলানোর প্রস্তুতি আছে নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম, হবে স্পোর্টস ভিলেজও

প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

২২ বছরে বয়সেই ৭৯২ কোটি টাকার মালিক, টেনিসের সেরা পাঁচে আলকারাজ

বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

বাংলাদেশে নিউজিল্যান্ড দল