হোম > খেলা > ক্রিকেট

বিসিবিতে ‘একদিনের পরিচালক’ মীর সীমান্তের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। আজ সোমবার বিসিবি সভাপতি তামিম ইকবরের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ক্রীড়া সংগঠক।

পরিচালক নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালন করবেন না বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মীর সীমান্ত। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করলেন তিনি। পদত্যাগপত্রে নিজের সরে দাঁড়ানোর কারণ হিসেবে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।

মীর সীমান্ত ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। পিতা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে পরিবারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির কার্যক্রম তদারকির দায়িত্ব মূলত মীর সীমান্তের ওপরই বর্তেছে।

বর্তমানে একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চাল উৎপাদন কারখানা, আয়োডিন কারখানা, পুষ্টি মিশ্রণ কারখানা, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি ও প্রাণী খামারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি দেখভাল করছেন তিনি।

পদত্যাগপত্রে মীর সীমান্ত লিখেছেন, রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে বিসিবির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

প্রতিষ্ঠানের স্বার্থ এবং দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

জাকিরের সেঞ্চুরিতে ইমার্জিং দলের দাপুটে জয়

সোহানের রেকর্ডের দিনে রূপগঞ্জ, আবাহনী ও লেপার্ডসের জয়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ট্রফি উন্মোচন

‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

নাহিদ রানাকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া, ‘কঠিন পরীক্ষা নেবে’

ব্রাজিল না আর্জেন্টিনা? রহস্যই রাখলেন মিরাজ

‘ব্যাটিংয়ে আমার অবদান অনেক গুরুত্বপূর্ণ’

একটাই পরিকল্পনা, ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা: মিরাজ

৪৫ বলের ঝড়ে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড সোহানের

হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন