হোম > খেলা > ক্রিকেট

উড়ন্ত শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

আবুধাবি টেস্টে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ১ উইকেটে ১৩৪ রান করেছে টাইগাররা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সেই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছেন ওপেনার তামিম।

শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি এই ওপেনার। মাত্র ৪১ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। সেঞ্চুরিরও আশা জাগিয়েছিলেন। তবে ১৭ রানের আক্ষেও নিয়ে ফিরতে হয়।

পেসার ইসমত আলমের বলে আউট হওয়ার আগে ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন এই ওপেনার। দলীয় ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আরেক ওপেনার সাদমান ইসলাম শুরুতে নড়বড়ে ব্যাটিং করলেও এখনও টিকে আছেন ক্রিজে। মাত্র ৫ রানে থাকাবস্থায় তাকে একবার জীবন দিয়েছেন

হাশমতউল্লাহ শহীদি। প্রথম সেশন শেষে ৭৯ বলে ৪১ রান করে অপরাজিত আছেন তিনি। ৫ রান করে সাদমানের সঙ্গে উইকেটে আছেন মুমিনুল হক।

প্রথম ম্যাচেই বড় হার

বাংলাদেশকে ১৬৬ রানে আটকে দিল অস্ট্রেলিয়া

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পেসার ও তিন স্পিনার

গরম-ঘূর্ণির চ্যালেঞ্জ থাকলেও ফেভারিট বাংলাদেশই

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারী দল

দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকান পরামর্শক খুঁজছে বিসিবি