হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো সালমান আলি আগার দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১১১ রানের বড় জয়ে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে পাকিস্তান। জবাবে ১৬.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।

২০৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা। তাদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মার্কাস স্টয়নিস। ২২ রান ক্যামেরন গ্রিনের। ১৪ রান আসে জস ফিলিপসের ব্যাট থেকে। বাকি ৯ ব্যাটারের কেউ দুই অংক ছুঁতে পারেননি। অজিদের ইনিংসে ধস নামিয়েছেন স্পিনার মোহাম্মদ নাওয়াজ। ৫ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়।

এর আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার সাহিবজাদা ফারহান ১০ রান করে আউট হলে পাকিস্তান চাপে পড়ে। অধিনায়ক সালমান আলি আগাও ফেরেন ৫ রানে। এরপর সাইম ও বাবরের তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ৩৭ বলে ৫৬ করে আউট হন সাইম। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। বাবর অপরাজিত থাকেন ৩৬ বলে ৫০ রানে। মাঝে খাজা নাফে ১২ বলে ২১ রান করেন। শেষ দিকে শাদাব খানের ঝড়ো ১৯ বলে ৪৬ রানে পাকিস্তান বড় সংগ্রহ পায়।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ২০৭/৬ (সাইম ৫৬, বাবর ৫০*, শাদাব ৪৬*; বেন ২/৩৯, কুনেম্যান ১/২৭)

অস্ট্রেলিয়া : ১৬.৫ ওভারে ৯৬/১০ (স্টয়নিস ২৩, গ্রিন ২২, ফিলিপস ১৪; নাওয়াজ ৫/১৮, শাহিন ২/১৬)

ফল পাকিস্তান : ১১১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ : মোহাম্মদ নাওয়াজ

টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্কোয়াডে চার নতুন মুখ

বৃষ্টি আইনে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

বিশ্বকাপ বিতর্কে ভারতের অলিম্পিক স্বপ্নে বড় ধাক্কা

জয়ে সিরিজ শেষ ভারতের

সান্ত্বনার জয়ে শেষ যুবাদের মিশন

অস্ট্রেলিয়ার চমক রেনশ, নেই কামিন্স-স্মিথ

বিসিবিতে প্রবেশে সাংবাদিকদের জন্য নতুন ‘কড়া’ নিয়ম

আবরার-শাদাবের ঘূর্ণিতে সিরিজ পাকিস্তানের

বিকল্প টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক করার আশায় বিসিবি

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা