হোম > খেলা > ক্রিকেট

মাঠে ফেরার অপেক্ষায় তানজিম সাকিব

স্পোর্টস রিপোর্টার

ইনজুরির কারণে বিসিএলে খেলতে পারেননি পেসার তানজিম হাসান সাকিব। একই কারণে সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াডেও ছিলেন না এই ডানহাতি পেসার। তখন জানানো হয়েছিল, এপ্রিলের শুরুতে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। দিন কয়েক পিছিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন এ ডানহাতি পেসার।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তানজিম সাকিব বলেন, ‘এখন আমি ৭০-৮০ শতাংশ দিয়ে বল করছি। আগামী কয়েকটা সেশনের পর আশা করি শতভাগ দিয়ে বোলিং করতে পারব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এপ্রিলেই মাঠে ফিরতে পারব।’

এপ্রিলে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তানজিম সাকিবকে দেখা যেতে পারে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। আগামী ১৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল। প্রথম দুই ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আর ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর