হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে যোগ দেওয়ার খেসারত, দুই মৌসুমের জন্য পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ার সিদ্ধান্তে বড় শাস্তির মুখে পড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। চুক্তি ভঙ্গের দায়ে তাকে পিএসএলের পরবর্তী দুই আসর থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

চলতি ২০২৬ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। পারিশ্রমিকসহ সব শর্তে সম্মতি দেওয়ার পর টুর্নামেন্ট শুরুর ঠিক আগে হঠাৎ করে নাম প্রত্যাহার করে নেন তিনি। এই সিদ্ধান্তকে অপেশাদার আচরণ হিসেবে দেখছে পিসিবি।

এক বিবৃতিতে বোর্ড জানায়, পেশাদার ক্রিকেট মূলত পারস্পরিক আস্থা ও চুক্তির ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত কারণে তা অগ্রাহ্য করেছেন, যা টুর্নামেন্টের কাঠামো ও বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এমন ঘটনা অবশ্য এই মৌসুমে নতুন নয়। এর আগে শ্রীলঙ্কার দাসুন শানাকা ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন। বিদেশি খেলোয়াড়দের ধারাবাহিক এমন সরে দাঁড়ানোর ঘটনায় লিগের মান ধরে রাখতে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি।

মুজারাবানির নিষেধাজ্ঞা পিএসএলে একটি বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার ফর্ম বিবেচনায় ইসলামাবাদ ইউনাইটেডের জন্য এটি বড় ধাক্কা। দলটি তাকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছিল, বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে তার ধারাবাহিক পারফরম্যান্সের পর।

এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে চুক্তি ভঙ্গের বিষয়ে আরও কঠোর বার্তা দিল পিসিবি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

কোয়ার্টারে নাটকীয় লড়াই শেষে সেমির লাইনআপ চূড়ান্ত

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

স্পিন সামলানোর প্রস্তুতি আছে নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম, হবে স্পোর্টস ভিলেজও

প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

২২ বছরে বয়সেই ৭৯২ কোটি টাকার মালিক, টেনিসের সেরা পাঁচে আলকারাজ

বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

বাংলাদেশে নিউজিল্যান্ড দল