হোম > খেলা > ক্রিকেট

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন মোহাম্মদ মিঠুন। গত এক বছরে নানা চ্যালেঞ্জ থাকলেও ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে কোয়াব কঠোর অবস্থানে ছিল বলে জানিয়েছেন তিনি। দায়িত্ব পালনের ১২ মাস পূর্তিতে কোয়াবের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ মিঠুন জানান, ‘সবার সহযোগিতা, সদিচ্ছা ও একাগ্রতায় আমাদের কোয়াবের নেতৃত্বে ১২ মাস পার করা সম্ভব হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে অনেক আন্তরিকভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানাই। এই ১২ মাস খুব একটা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারি।’

ক্রিকেটারদের মৌলিক অধিকার ও কল্যাণের ইস্যুতে কোনো আপস করা হয়নি উল্লেখ করে কোয়াব সভাপতি বলেন, ‘ক্রিকেটারদের অধিকার ও কল্যাণের প্রশ্নে আমরা কোনো ছাড় দিইনি। আমরা বাস্তবভিত্তিক ও সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি। সব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে পেরেছি এবং প্রতিটি ক্ষেত্রে শক্ত অবস্থানে থেকেছি।’

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি সামাল দেওয়াসহ নানা সংকটে পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে মিঠুন জানান, আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ জোরালো করা হয়েছে। এতে করে বাংলাদেশি ক্রিকেটারদের স্বার্থ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

ভবিষ্যতে কল্যাণমূলক কর্মকাণ্ড আরো বিস্তৃত করার পরিকল্পনা জানিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, ‘যেহেতু কল্যাণমূলক কার্যক্রম দীর্ঘমেয়াদি, তাই আমাদের যৌথ উদ্যোগকে শক্তিশালী করতে হবে এবং বেশি সংখ্যক ক্রিকেটারের উপকারের ওপর জোর দিতে হবে। সামনে আরো কিছু চমৎকার পরিকল্পনা রয়েছে। এক বছর ধরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, আশা করি ভবিষ্যতে আরো বেশি সফলভাবে কাজগুলো করতে পারব।’

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!