হোম > খেলা > ক্রিকেট

‘ব্যাটিংয়ে আমার অবদান অনেক গুরুত্বপূর্ণ’

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের অলরাউন্ডার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, তার ব্যাটিং অবদান দলের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে আরও কার্যকর হওয়ার লক্ষ্যে কাজও করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজের আগে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে খোলামেলা কথা বলেন মিরাজ। স্বীকার করেন, তার কাছ থেকে দলের প্রত্যাশা অনেক।

‘টিম আমার কাছ থেকে অনেক কিছু আশা করে এবং আমিও সেটা ভাবি। আমি যদি ব্যাটিংয়ে ভালো করি, তাহলে দলের জন্য অনেক সুবিধা হয়। আমি যে পজিশনে খেলি, সেখানে ভালো করতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনাও বেড়ে যায়।’

নিজের ব্যাটিং নিয়ে সাম্প্রতিক সময়ে আলাদা করে কাজ করেছেন বলেও জানান তিনি।

‘এটা নিয়ে আমি কাজ করেছি। ঢাকা লিগেও খেলেছি। এখন আমি অনেক আত্মবিশ্বাসী। তবে দিন শেষে ভালো খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

যদিও বড় ইনিংসের চেয়ে দলের প্রয়োজনে অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

‘হয়তো আমি সব সময় অনেক বেশি রান করতে পারব না। আমার ব্যাটিং অর্ডারও সে রকম। কিন্তু ছোট ছোট অবদানও অনেক গুরুত্বপূর্ণ। আমি ওই বিষয়টাই বেশি চিন্তা করছি।’

বিশ্বকাপের আগে নিজের ব্যাটিং ও অলরাউন্ড নৈপুণ্য দিয়ে দলকে আরও শক্তিশালী করতে চান মিরাজ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ট্রফি উন্মোচন

‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

নাহিদ রানাকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া, ‘কঠিন পরীক্ষা নেবে’

ব্রাজিল না আর্জেন্টিনা? রহস্যই রাখলেন মিরাজ

একটাই পরিকল্পনা, ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা: মিরাজ

৪৫ বলের ঝড়ে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড সোহানের

হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে বড় রদবদল

পেসারদের রাজত্বে ইংল্যান্ডের দাপুটে জয়

মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের