হোম > খেলা > ক্রিকেট

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অজি ক্রিকেটাররা। বাংলাদেশে এসেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অতিথি খেলোয়াড়রা। সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন অজিরা। ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, আর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু চট্টগ্রাম।

সূচি অনুযায়ী, ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে ১১ জুন। এরপর ১৪ জুন হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ম্যাচের মতো বাকি দুটিও একই সময়ে শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রাম। সেখানে ১৭ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে ১৯ জুন হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২১ জুন। তিনটি টি-টোয়েন্টিও শুরু হবে একই সময়ে।

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

লর্ডসে পেসারদের দাপট চলছেই

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

লর্ডসে টেস্টকে গুডবাই জানাবেন উইলিয়ামসন