হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

স্পোর্টস রিপোর্টার

আরও একটি টুর্নামেন্টের নকআউটে ভারতের কাছে হারল বাংলাদেশ। বরাবরের মতোই এবারও হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। বোলিং-ব্যাটিং মিলিয়ে যে একদমই ভালো খেলেনি বাংলাদেশ, ম্যাচ শেষে সেটা অকপটে স্বীকার করলেন অধিনায়ক জ্যোতি। তবে এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয়কে 'স্বাভাবিক বিষয়' হিসেবে উল্লেখ করেছেন জ্যোতি।

রোববার জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ১৯৫ রান করে জাপান। জবাব দিতে নেমে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।

ম্যাচ শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং কোলাপ্সের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'ফ্লাট উইকেট ছিল। অনেক ভালো ব্যাটিং করছে ওরা। আর এত রানের যখন একটা তাড়া থাকে, তখন এসে এরকম কলাপস হয়ই, এটা স্বাভাবিক বিষয়। বাট আমার কাছে মনে হয় আরেকটু বেটার বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো ওদের পক্ষ থেকে।'

গত কয়েকটি এশিয়ান টুর্নামেন্টের সবগুলোতেই ভারতের কাছে হেরে বাদ পড়েছে বাংলাদেশ। সূচি অন্যভাবে হলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পারতো টাইগ্রেসর। তবে এসব নিয়ে তেমন ভাবনা নেই জ্যোতির, 'এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা ওইভাবে শিডিউলটা করা হয়ে গেছে। তারা অবশ্যই ভালো দল। কিন্তু ওদের বিপক্ষে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমরা বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক বেশি রান কনসিড করে ফেলছি। ব্যাটার হিসেবেও আরও কিছু রান যোগ করতে পারতাম। অন্তত ১০০ প্লাস একটা স্কোর করতে পারলে পরবর্তী ম্যাচের জন্য একটা ইতিবাচক পরিবেশ থাকত।'

দলে যে খুবই খারাপ করেছে, সেটা অকপটে স্বীকার করতে কোনো দ্বিধা না রেখে জ্যোতি বলেন, 'এত অল্প রানে আসলেএকটা টিম যখন কোলাপ্স করে, তাহলে অবশ্যই আমরা ব্যাটার হিসেবে কোনো দায়িত্ব নিতে পারিনি। যখন রানের প্রেসারে ব্যাটিং করবেন, একটা ভিন্ন ধরনের প্রভাব পড়ে ব্যাটিং ইউনিটের ওপর। আর যখন প্রেসার ছাড়া ব্যাটিং করেন, তখন সেটা ভিন্ন বিষয়। কিন্তু তবুও বলব যে আমরা আমরা বাজে খেলছি।'

সেমিফাইনাল হারলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে বাংলাদেশের। সর্বশেষ আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল টাইগ্রেসরা। এবারও ব্রোঞ্জের লড়াইয়ে একই প্রতিপক্ষ।

সেই লড়াই নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে জ্যোতি বলেন, 'জেতার একটা সুযোগ থাকবে। টিম ওয়াইজ আমাদের এটাই পরিকল্পনা থাকবে যে আমরা যেন অন্তত এই সুযোগটা না হারাই। পাকিস্তানের সাথে আমাদের ভালো খেলার রেকর্ড আছে। সম্প্রতি আমরা বিশ্বকাপে ভালো খেলছি, ওদের সাথে ম্যাচ জিতেছি ওখানে। এদিক থেকে তো একটা পজিটিভিটি আছেই। কিন্তু দেখেন, পুরো ভিন্ন কন্ডিশন। এটা পুরোপুরি ব্যাটারদের খেলা, যদি ব্যাটাররা রান করতে পারে, অবশ্যই ওদের বিপক্ষে ভালো খেলে একটা মেডেল নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে।'

এশিয়ান গেমসে মাঠে নামার আগেই জাপান থেকে বিসিবিকে চিঠি পাঠিয়ে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জ্যোতি। সেই সিদ্ধান্তের পেছন্দ কোনো রাগ-অভিমানের সম্পর্ক আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় ব্যাটার হিসেবে আমার দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি এটার দিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই সিদ্ধান্ত।'

প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন অ্যান্টিগা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প

সাকিব-আকবরের পর নেপালের লিগে ডাক পেলেন আরিফুল

অ্যাথলেটিক ট্র‍্যাক বসানো ও স্টেডিয়াম উন্নয়নসহ যেসব সিদ্ধান্ত হলো বিসিবি সভায়

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

লঙ্কানদের উড়িয়ে টি-টোয়েন্টির সিংহাসন পুনরুদ্ধার ইংল্যান্ডের

নাহিদাই কি বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?