হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে উত্তপ্ত বাক্যযুদ্ধের কারণে আলোচনায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের সঙ্গে তাঁর সেই মাঠের উত্তেজনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। তবে সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেলেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে জায়গা হয়নি রিজওয়ানের। বরং নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রোহাইল নাজির, আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস।

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছিল আগেই। সেই পরিবর্তনের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে রিজওয়ানের বাদ পড়া। উইকেটরক্ষকের দায়িত্বে এবার দেখা যেতে পারে রোহাইল নাজিরকে।

দলে ফিরেছেন বাবর আজম ও নাসিম শাহ। তবে ফখর জামান ও সাইম আইয়ুবদের আবারও বাইরে রাখা হয়েছে। ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

পাকিস্তানের স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামাইল হুসাইন ও সুফিয়ান মুকিম।

ঈদের আগে প্রিমিয়ার ক্রিকেটে জাতীয় দলের তারকারা

বিসিবিতে নির্বাচনের আমেজ, প্রার্থী হতে চান ৩৯ জন

‘যতটুকু সম্ভব নির্বাচন স্বচ্ছ রাখার চেষ্টা করছি’

ক্রিকেটারদের বোনাসের টাকায় হবে সুইমিংপুল!

পাকিস্তানের হোয়াইটওয়াশে ক্ষুব্ধ সাবেক তারকারা, বাংলাদেশের প্রশংসায় আকরাম-রমিজ

পাকিস্তান হোয়াইটওয়াশড

অধিনায়ক শান মাসুদের সময় শেষ!

জেতার জেদে বদলে যাওয়া দল বাংলাদেশ

মিশন সম্পন্ন, পাকিস্তান হোয়াইটওয়াশড

ব্যাটে-বলে বাংলাদেশের ওস্তাদির সিরিজ