হোম > খেলা > ক্রিকেট

‘মিরাজ বিশ্বমানের স্পিনার’

স্পোর্টস ডেস্ক

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এতদিন সময়টা ভালো কাটছিল না মেহেদী হাসান মিরাজের। লঙ্কা প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলেও পাননি কোনো উইকেট। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই বদলে গেল গল্প। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং করে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

মিরাজের সঙ্গে বল হাতে ঝড় তুলেছেন গায়ানার অধিনায়ক ইমরান তাহিরও। ১৭ রানে পাঁচ উইকেট নিয়ে ৪৭ বছর ১৬৬ দিন বয়সে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান এই স্পিনার। দুই স্পিনারের দাপটে সেন্ট লুসিয়া কিংস ১১৯ রানে অলআউট হয়। জবাবে ৯ বল হাতে রেখে চার উইকেটে জয় পায় গায়ানা।

জাতীয় দলের ডাকে মোহাম্মদ নবি চলে যাওয়ায় তার পরিবর্তে মিরাজকে দলে নেয় গায়ানা। অভিষেকেই বাংলাদেশি স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ দলটির অধিনায়ক ইমরান তাহির। তিনি বলেন, ‘তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সঙ্গে ও অন্য সবার সঙ্গে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।’

মিরাজের তিন শিকারের মধ্যে ছিলেন জন ক্যাম্পবেল, কেমল সেভ্রয় ও চারিথ আসালাঙ্কা। ব্যাট হাতে অবশ্য পাঁচে নেমে ৪ বলে করেন ১ রান। গায়ানার হয়ে কুয়েন্টিন স্যাম্পসন ১১ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে গায়ানা।

রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

‘নভেম্বর তো দূরের কথা, ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে ইরান যুদ্ধ’

২৪ ঘণ্টায়ও মেলেনি ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্যসহ ২ বন্ধুর সন্ধান

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

ইসলাম অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন সমর্থন করে না: চরমোনাই পীর