হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজের কাছে শিখতে চান হ্যারিস

স্পোর্টস ডেস্ক

গতির কারণে হ্যারিস রউফের আছে তুমুল খ্যাতি। এই গতি দিয়ে নিয়মিতই কাবু করছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের। অন্যদিকে গতি না থাকলেও কাটার আর স্বল্প গতিতে ভ্যারিয়েশন তৈরি করে পুরো বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন মোস্তাফিজুর রহমান। দারুণ গত পরশু পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে জেতাতেও রাখেন ভূমিকা মোস্তাফিজ। পুরো বিশ্বের সব জায়গায় কার্যকর বোলিং করা মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হ্যারিস রউফ। অন্যদিকে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি প্রশংসায় ভাসিয়েছেন মোস্তাফিজকে।

গত পরশু হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে উড়িয়ে দেয় লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজকে প্রশংসায় ভাসান হ্যারিস রউফ। তার কথায়, ‘আমরা ভাগ্যবান যে সে আমাদের বোলিং লাইনআপের অংশ হয়েছে। আমি নিজেও ওর থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। ওর অনেক অভিজ্ঞতা আছে। হয়তো ওর কোনো কথা আপনার ভালো লেগে যেতে পারে। আমি যেখানেই যাই, শেখার চেষ্টা করি। শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। তাই চেষ্টা করি কারও না কারও কাছ থেকে নতুন কিছু শেখার, যা আমাদের কাজে আসবে।’

অন্যদিকে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে মোস্তাফিজকে ভাসান প্রশংসায়। তাকে নিয়ে শাহিন বলেন, ‘আমি এবং মোস্তাফিজ একই সময়ে লাহোরে এসেছিলাম। এখন একসঙ্গে খেলছি। তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত আমরা। হারিস রউফও বেশ ভালো করেছে। আমরা একটি একটি শুরুই চেয়েছিলাম।’

আগামীকাল করাচি কিংসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স।

নিউজিল্যান্ড সিরিজে থাকবে না পরিবর্তন!

এস্টারহুইজেনের স্বপ্নের অভিষেক

মোস্তাফিজে উজ্জ্বল লাহোর

তদন্ত কমিটির রিপোর্টের ফল নিয়ে অনিশ্চিত ফারুক

বিসিবি নির্বাচনে অনিয়ম, বুলবুলকে তলব তদন্ত কমিটির

রফিক-নাসিরের ঝড়, সানির ঘূর্ণিতে বড় জয় লাল দলের

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের লাল ও সবুজ দল ঘোষণা

অভিমানে বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির কাজ শুরু

নিজের হৃদয়ের কথাই শুনবেন নির্বাচক সুমন