হোম > খেলা > ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে ঘোষিত স্কোয়াডের প্রথম বহর রাজধানীতে পা রাখে।

তবে পুরো দল এখনো একসঙ্গে হয়নি। পাকিস্তান সুপার লিগের ফাইনাল সামনে থাকায় কয়েকজন ক্রিকেটার এখনও দেশে রয়েছেন। ফাইনাল শেষে বাকি সদস্যরা বাংলাদেশে যোগ দেবেন।

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অন্তর্ভুক্ত, ফলে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দলে রাখা হয়েছে চার নতুন মুখ। নেতৃত্বে থাকছেন শান মাসুদ। আর টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

ছোট পর্দায় শান্ত-জ্যোতিদের ম্যাচের সঙ্গে থাকছে লিভারপুল-ম্যানসিটির হাইভোল্টেজ লড়াই

রেনশের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দারুণ প্রত্যাবর্তন

নাঈম-মোসাদ্দেকের সেঞ্চুরি, মাহেদীর ছয় উইকেট

আফগানদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জমে উঠছে আবুধাবি টেস্ট

মালিকের ফিফটিতে ভালো শুরু আফগানিস্তানের

চমক নিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ব্যাটিং ধসের পর ৩৪৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ভিসা জটিলতায় ওমান যাত্রা স্থগিত অনূর্ধ্ব-১৯ দলের

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ২৫০ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা