হোম > খেলা > ক্রিকেট

শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ

জাভেদওমর ডট কমের উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার

শিক্ষার্থীদের মাঠমুখী করা, ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে রাজধানীর মিরপুরে স্কুল অফ লাইফ এ ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর রূপনগরে স্কুল অফ লাইফ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে ক্রীড়া উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান জাভেদওমর ডট কম। এতে তত্ত্বাবধান করে আরবান গ্রীন হেভেন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ও জাভেদওমর ডট কম-এর স্বত্বাধিকারী জাভেদ ওমর বেলিম, আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, স্কুল অফ লাইফের প্রিন্সিপাল আমিনা খাতুন সাথী এবং সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু।

অনুষ্ঠানে জাভেদ ওমর বেলিম বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের মাঠের খেলায় আগ্রহী করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জাম পেলে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনে উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে শুধু উৎসাহ দেওয়াই যথেষ্ট নয়, তাদের জন্য উপযুক্ত পরিবেশ ও প্রশিক্ষণের সুযোগও তৈরি করতে হবে। এ লক্ষ্যেই মানিকগঞ্জের সিংগাইরে ‘সিংগাইর ক্রিকেট কমপ্লেক্স’ নামে একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। খুব শীঘ্রই কেন্দ্রটি উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের মাঠে ফিরিয়ে আনা, দলগত চেতনা গড়ে তোলা এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

আয়োজকদের মতে, শিশু-কিশোরদের সুস্থ বিকাশে পড়াশোনার সঙ্গে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা জরুরি। ক্রিকেটের মতো দলীয় খেলা শারীরিক সক্ষমতা বাড়ানোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহের ওপর গুরুত্ব দেন তারা।

শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এর আগেও এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে জাভেদওমর ডট কম। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে এবং ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ ইউনিয়নের জেনিথ মডেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়। ওই কর্মসূচিতে জাভেদওমর ডট কম-এর সঙ্গে যুক্ত ছিল দি প্লাস্টিসিটি কোম্পানি।

ডি মারিয়ার জোড়া গোলের ম্যাজিক

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

এপিএলের ড্রাফটে বাংলাদেশের আট ক্রিকেটার

এনামুলের ঘূর্ণিতে ভারতকে হারাল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা

একই দিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে ভারত

ডারবান টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

শান্ত-মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ