হোম > খেলা > ক্রিকেট

টেস্ট দলে নতুন মুখ পেসার রবিউল

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ম্যাচের সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন পেসার নাহিদ রানা। টেস্ট এবং ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের শর্ত পূরণ করতেই এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন তাওহিদ হৃদয়। টেস্টে মিডল অর্ডারে খানিকটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে চিন্তায় তাকে এই সিরিজে দলে রেখেছেন নির্বাচকরা। তাওহিদ হৃদয় সর্বশেষ ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিলেন। তবে সেই সিরিজে কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি তার।
নাহিদ রানাকে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে রেখে তার জায়গায় নেওয়া হয়েছে পেসার রবিউল হককে। এই প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন রংপুর বিভাগের এই পেসার। টেস্ট দলে একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পেতেই মূলত রবিউল হককে এক ম্যাচের এই টেস্ট সিরিজে সুযোগ দেওয়া হয়েছে।
১৫ সদস্যের এই দল থেকে তিন পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে স্পিনার মেহেদি হাসান মিরাজকেও বিশ্রাম দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। পেস বিভাগে তার সঙ্গী হিসেবে এই সিরিজে থাকছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ চৌধুরী।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে এই টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ২৮ জুন।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

টি-টোয়েন্টির নতুন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে ‘বিব্রতকর’ ইতিহাস উপহার দিল বাংলাদেশ

শূন্য রানেই নেই ৩ উইকেট, মিরপুরে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য বিপর্যয়

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

আজ জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের

ভালো ক্রিকেট খেলব এবং ম্যাচ জিতব: মিরাজ

ইংলিসকে আউট করে আগ্রাসী উদযাপন, শাস্তি পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

দীর্ঘ আইনি লড়াই শেষে খালাস পেলেন নাসির-তামিমা