হোম > খেলা > ক্রিকেট

ইমনের ঝড়ো ব্যাটিংয়ের পর মুস্তাফিজ ম্যাজিকে জিতল লাহোর

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংস ও মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ উইকেটের ওপর ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে দলটি।

গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন লাহোরের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন। মাত্র ৫.১ ওভারে তারা গড়েন ৮৬ রানের বিধ্বংসী জুটি।

শুরুর দিকে ধীরগতিতে খেললেও পরে ঝড় তোলেন ইমন। মাত্র সাত বলের ব্যবধানে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে ছন্দ বদলে দেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ৪৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার, যার মধ্যে ছিল ৫টি ছক্কা ও ২টি চার।

ইমন আউট হওয়ার পরও রানের গতি কমতে দেননি নাঈম ও আব্দুল্লাহ শফিক। নাঈম ২৮ বলে ৬০ রান করেন, আর শফিক ১৪ বলে ৩৩ রান যোগ করেন। নির্ধারিত ১৩ ওভারে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মুলতান। ১৮ রানের মধ্যেই ফিরে যান স্টিভেন স্মিথ ও জশ ফিলিপ। এরপর সাহিবজাদা ফারহান কিছুটা প্রতিরোধ গড়লেও তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ।

মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। যদিও একটি ওভারে কিছুটা খরুচে ছিলেন, তবুও তার আঘাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লাহোর। শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজাও একটি করে উইকেট নেন।

মুলতানের হয়ে শেষ দিকে লড়াই চালিয়ে যান অ্যাশটন টার্নার। ২২ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আরাফাত মিনহাস ২৫ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি কেউই। ১৩ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানেই থামে তাদের ইনিংস।

এই জয়ে সমান ৪ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাহোর কালান্দার্স। অন্যদিকে মুলতান অবস্থান করছে তৃতীয় স্থানে, আর তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে রয়েছে করাচি কিংস।

ঘরোয়া ক্রিকেট নিয়ে হতাশ ক্রিকেটাররা

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের উদ্বোধনী দিনে রান বন্যা

বিসিবির বোর্ডসভা কাল

মুস্তাফিজ ইস্যুতে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

পদত্যাগ হিড়িকে বিসিবিতে অস্তিরতা

নিচের স্তরেও প্রতিনিধি চায় কোয়াব

শুরু হচ্ছে নারীদের ব্যস্ততা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডুসেনের

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

রাজশাহীতে শুরু হচ্ছে ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের ১৩তম আসর