হোম > খেলা > ক্রিকেট

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০

স্পোর্টস রিপোর্টার

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ৪০০ রানে অলআউট করল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ৭৩ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।

৯২ রানে অপরাজিত থেকে আগের দিন শেষ করেছিলেন লিটন দাস। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে এসে সেটাকে ৩ অঙ্কে রূপ দিতে ভুল করেননি এই ব্যাটার৷

দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন, সেটাও আবার ছক্কা মেরে। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে তিনি অঙ্কে পৌঁছান লিটন। টেস্টে এটি লিটনের অষ্টম সেঞ্চুরি।

সেঞ্চুরিতে ভিন্নধর্মী এক উদযাপনও করেছেন লিটন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে একটা কাগজও বের করেছেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

লিটনের মেয়ে আনায়রা আজ তিন বছর পূর্ণ করেছেন। সেঞ্চুরির এই বিশেষ উপলক্ষ্যটা তাই তাকেই উৎসর্গ করলেন লিটন।

লিটনের সেঞ্চুরির পরপর ১০ রান করে বিদায় নেন মেহেদী মিরাজ। তখন দলীয় সংগ্রহ ৩৫৯। ১১ রান যোগ করতেই ফেরেন লিটনও। মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন তিনি।

শেষ ২ উইকেটে ৩০ রান যোগ করেছেন বাংলাদেশের টেইলেন্ডার ব্যাটাররা। তাতে সবমিলিয়ে স্কোর দাঁড়িয়েছে ৪০০। হাসান মাহমুদ ১৬ এবং তাসকিন আহমেদ ১৭ রান করেছেন।

দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি