হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় উত্থান নাহিদ রানার

স্পোর্টস রিপোর্টার

দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

গত ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতির ঝড় তুলে ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাহিদ। সেই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই ফাস্ট বোলার।

এদিকে একই সিরিজে ভালো পারফরম্যান্সের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়া এই বাঁহাতি বোলার বর্তমানে অবস্থান করছেন ৩৯ নম্বরে।

ব্যাটারদের তালিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন। ১৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন ওপেনার তানজিদ হাসান। দ্বিতীয় ওয়ানডেতে তার ৭৬ রানের ইনিংস বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করে ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে ফিফটি করা নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে।

তবে সিরিজে না খেললেও ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল।

উইকেট নিয়ে কথা বলতে ‘আগ্রহী’ নয় কিউইরা

সাগরিকায় হচ্ছে পানি সমস্যার সমাধান

আকবর-প্রিতমের সেঞ্চুরিতে এগিয়ে নর্থ জোন, লড়াইয়ে মুশফিক-অমিত

ডোপ টেস্টে পজিটিভ হয়ে তদন্তের মুখে নেওয়াজ

২৪ এপ্রিল ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বাংলাদেশকে থামিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা

চট্টগ্রামে পৌঁছেছে টি-টোয়েন্টি দল

স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

‘বাংলাদেশে উইকেট বোঝা কঠিন, এটাই এখানকার ক্রিকেটের সৌন্দর্য্য’

ঢাকায় মামুলি ও লো-স্কোর, চট্টগ্রামে কত হবে?