হোম > খেলা > ক্রিকেট

অঘোষিত ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আলোচনার বাইরে থাকা এই সিরিজ শেষ মুহূর্তে এসে পেয়েছে বাড়তি গুরুত্ব, যেখানে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। বাংলাদেশ সময় আগামীকাল ক্রাইস্টচার্চে বেলা সোয়া বারোটায় মাঠে নামবে দুদল।

চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ সমতায় ফেরায় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে দুর্দান্ত অর্ধশতক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন কনর এস্টারহুইজেন। ফলে সিরিজ গড়িয়েছে শেষ ম্যাচে, যা এখন দুই দলের জন্যই সম্মানের লড়াই।

অঘোষিত ফাইনালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচেই ওপেনিংয়ে নেমে আলোচনায় আসা টিম রবিনসন ও কাতেনে ক্লার্ক আবারও ইনিংস শুরু করতে পারেন। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম আঙুলের চোটে ছিটকে যাওয়ায় নেতৃত্ব দেবেন জেমস নিশাম। বোলিং আক্রমণে নজর থাকবে কাইল জেমিসনের দিকে। আগের ম্যাচে ২৯ রানে ২ উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন এই পেসার।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সব্যাটিংয়ে আবারও বড় ভরসা হয়ে উঠতে পারেন এস্টারহুইজেন। পাশাপাশি অলরাউন্ডার উইয়ান মুলডার টানা ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে থাকবেন। অভিজ্ঞ কেশব মহারাজ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও চোটের কারণে জর্ডান হারম্যান ছিটকে গেছেন, তবে রুবিন হারম্যান দলে আছেন।

মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে দুই দলই তরুণ ও নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে তারা। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও, মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার কোনো কমতি থাকবে না বলেই ধারনা।

পিএসএলে খেলতে গেলেন রিশাদ-তানজিদ

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

পিএসএল খেলতে ঢাকা ছাড়লেন মোস্তাফিজরা

মোখসেদুল কামাল বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান

সিরিজে সমতা, শেষ ম্যাচে হবে ফয়সালা

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড উতাগুশিমানিন্দের

ইউরো ফুটবলের মতো পরিকল্পনায় ‘ইউরো ক্রিকেট’

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ ফুটবলের যত খেলা

আর্থিক সংকটে বাংলাদেশ সিরিজ স্থগিত করল আয়ারল্যান্ড