নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এবারের আসরে ১২ দল অংশ নেবে।
আগামী ১৮ ও ১৯ এপ্রিল মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলবদল অনুষ্ঠিত হবে। দেশের এই লিস্ট ‘এ’ টুর্নামেন্ট এবার সময়স্বল্পতায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে আয়োজন করা হবে। অর্থাৎ, থাকবে না সুপার লিগ।
আগামী ৫ মে থেকে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা হবে। ঢাকার ছয় মাঠে আয়োজন করা হবে এবারের লিগ। সময়স্বল্পতার কারণে একদিনে ডিপিএলের একটি রাউন্ড শেষ করা হবে।
অংশগ্রহণকারী দলগুলো হলোÑআবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।