হোম > খেলা > ক্রিকেট

মাঠের বিজ্ঞাপন ব্যানারে পেরেকের জায়গায় রংতুলি

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৫ ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন নাহিদ রানা। তার ইনজুরির কারণ ছিল মাঠে থাকা বিজ্ঞাপন ব্যানার। মাঠের মাঝখানে উইকেট বরাবর থাকা বিজ্ঞাপন ব্যানার সাধারণত পেরেক দিয়ে মাঠে লাগানো হয়। সেখানে ডাইভ দিয়ে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন নাহিদ রানা। এরপর থেকেই শুরু হয়েছিল সমালোচনা। সেই সমালোচনা এড়াতে এবার পেরেক নয়, রংতুলি দিয়ে এঁকে বিজ্ঞাপনগুলো বসানো হবে মাঠে।

গতকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠকর্মীরা সেই কাজটাই করছিলেন। মাঠের ঠিক মাঝখানে থাকা বিজ্ঞাপন ব্যানারগুলোর পরিবর্তে রঙিন রং দিয়ে অঙ্কন করা হচ্ছিল। মূলত ভবিষ্যতে ক্রিকেটাররা যেন ইনজুরিতে না পড়েন সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে কেন পেরেক দিয়ে বিজ্ঞাপন ব্যানারগুলো মাঠে লাগানো হতো, সেই প্রশ্নের উত্তর খুঁজেছে আমার দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাঠকর্মী জানান, অনেক আগে থেকেই পেরেক দিয়ে এভাবে বিজ্ঞাপন ব্যানার লাগানো হয়। মাঠের ঘাসের নিচে বালুর পরিমাণ বেশি থাকায় আঠা বা অন্যকিছু দিয়ে আটকানো সম্ভব হয় না বলেই পেরেক দিয়ে লাগানো হতো। আর রংতুলি দিয়ে বিজ্ঞাপন ব্যানার অঙ্কন করা এবং ম্যাচ শেষে তুলে ফেলা সময়সাপেক্ষ ব্যাপার। সে কারণে এই পদ্ধতি অবলম্বন করা হতো না।

তবে এবার নাহিদ রানা ইনজুরিতে পড়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। এর আগে বিপিএল খেলতে বাংলাদেশে এসে ইনজুরিতে পড়েছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল। তখন বিসিবি কোনো ধরনের উদ্যোগ না নিলেও এবার নিয়েছে।

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের