হোম > খেলা > ক্রিকেট

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটে ছক্কা বৃষ্টি

স্পোর্টস রিপোর্টার

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসরের দ্বিতীয় দিনে ৪ এপ্রিলের ম্যাচগুলোতে ছিল রানের ঝড়, ছক্কা বৃষ্টি, বোলারদের দাপট আর দারুণ প্রতিদ্বন্দ্বিতা। দিনজুড়ে ৯টি ম্যাচে অংশ নেয় ১৮টি ব্যাংক। প্রতিটি ম্যাচেই দেখা গেছে উত্তেজনা।

প্রথম ম্যাচে ট্রাস্ট ব্যাংক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। রূপালী ব্যাংক ১৫ ওভারে ১৫৯/৮ সংগ্রহ করলেও ট্রাস্ট ব্যাংক ১২.৩ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তুলে ৫ উইকেটের জয় পায়। ৩০ বলে ৯৫ রান করে ম্যাচসেরা হন মেহেদি, যিনি সর্বোচ্চ ১৪টি ছক্কাও হাঁকান। বোলিংয়ে তারেক ৩ উইকেট নেন।

দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক আগে ব্যাট করে ২২২/৪ তোলে। উত্তরা ব্যাংক ১২০/৮-তে থেমে যায়। ১০২ রানের বড় জয় পায় প্রাইম। পাপ্পু ২৯ বলে ৮৭ রান করেন, ১৩টি ছক্কা মারেন তিনি। বোলিংয়ে সালাম ২ উইকেট নেন।

তৃতীয় ম্যাচে এনআরবিসি ব্যাংক আগে ব্যাট করে ২৫২/৩ তোলে। জবাবে ঢাকা ব্যাংক মাত্র ৪৪ রানে অলআউট হয়। ২০৮ রানের বিশাল জয় পায় এনআরবিসি। ৩২ বলে ১০৯ রান করে ম্যাচসেরা আসিফ, যিনি ১৫টি ছক্কা মারেন। বোলিংয়ে সঞ্জয় ৩ উইকেট নেন।

চতুর্থ ম্যাচে রাজশাহী কৃষি ব্যাংক ৮৬/৯ করলে সিটি ব্যাংক ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে ৭ উইকেটের জয় পায়। ম্যাচসেরা রাজ্জাক, আর সর্বোচ্চ রান করেন দীপ (৩৩)। বোলিংয়ে রাজ্জাক ৩ উইকেট নেন, দীপ মারেন ৫টি ছক্কা।


পঞ্চম ম্যাচে আইএফআইসি ১১৮ রানে অলআউট হলে অগ্রণী ব্যাংক ১২২/৪ তুলে ৬ উইকেটে জয় পায়। এজাজ ৩৮ রান করেন, বোলিংয়ে শিশির ৪/২২ নিয়ে ম্যাচসেরা হন। সর্বোচ্চ ছক্কা মারেন সৌরভ (৪টি)।

ষষ্ঠ ম্যাচে পুবালী ব্যাংক ১১৬/৫ করে, আইবিবিপিএলসি ৮৭/৭ এ থামে। ২৯ রানের জয় পায় পুবালী। আরিফ ৬২ রান করেন এবং ৫টি ছক্কা হাঁকান। বোলিংয়ে মিল্টন ৩ উইকেট নেন।

সপ্তম ম্যাচে বাংলাদেশ ব্যাংক ১৩৮/৭ করলেও ইস্টার্ন ব্যাংক ১৪.৩ ওভারে ১৪১/৭ তুলে ৩ উইকেটে জয় পায়। খালিদ ৩৭ রান করেন এবং ৫টি ছক্কা মারেন। বোলিংয়ে তাজ ৩ উইকেট নেন।

অষ্টম ম্যাচে উত্তরা ব্যাংক ৯৭/৮ করলেও রূপালী ব্যাংক ১০.৩ ওভারে ১০১/৪ তুলে ৬ উইকেটে জয় পায়। হাসনাত ৫০ রান করেন এবং ৬টি ছক্কা হাঁকান। বোলিংয়ে হিমেল ৩ উইকেট নেন।

শেষ ম্যাচে আল-আরাফাহ ব্যাংক ১৪২/৫ করলেও সোনালী ব্যাংক ১১.৩ ওভারে ১৪৩/৩ তুলে ৭ উইকেটের জয় পায়। তারুণ ২২ বলে ৫৭ রান করেন এবং ৬টি ছক্কা মারেন। বোলিংয়ে বাশার ২ উইকেট নেন।

দিনের ম্যাচগুলোতে ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং যেমন নজর কেড়েছে, তেমনি বোলাররাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়েই প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে।

উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘আমার দেশ’ পত্রিকা।

আইসিসিকে তদন্ত প্রতিবেদন পাঠাবে এনএসসি

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

বিসিবি ছেড়ে ‘পালাচ্ছেন’ পরিচালকরা

আরও এক পরিচালকের পদত্যাগ

ফুটবলের সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

ইমনের ঝড়ো ব্যাটিংয়ের পর মুস্তাফিজ ম্যাজিকে জিতল লাহোর

ঘরোয়া ক্রিকেট নিয়ে হতাশ ক্রিকেটাররা

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের উদ্বোধনী দিনে রান বন্যা

বিসিবির বোর্ডসভা কাল