হোম > খেলা > ক্রিকেট

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

প্রধান কোচ সরফরাজ আহমেদ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। শান মাসুদের নেতৃত্বে ঢাকায় আসবে পাকিস্তানের টেস্ট দল। দলে রয়েছে চার নতুন মুখ— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের ১১ জন ক্রিকেটার দলে জায়গা ধরে রেখেছেন। তবে ছিটকে গেছেন আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির ও আব্দুল্লাহ শফিক।

পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সরফরাজ আহমেদ। তার অধীনে করাচিতে সিরিজের প্রস্তুতি ক্যাম্প করবে পাকিস্তান। ২৭ এপ্রিল শুরু হবে ক্যাম্প। ১ মে শেষ হবে ক্যাম্প, পরের দিন বাংলাদেশের উদ্দেশে রওনা হবে দল। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা পিএসএল খেলছেন, তারা তাদের দলের খেলা শেষে ক্যাম্পে নাম লিখবেন।

প্রথম টেস্ট শেরে-ই বাংলা শুরু হবে ৮ মে। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এই সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পা রাখবে।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজি ঘুড়ি (উইকেটকিপার), নোমন আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল