হোম > খেলা > ক্রিকেট

শান্তর প্রশংসায় পঞ্চমুখ মুমিনুল

স্পোর্টস রিপোর্টার

দিনের শুরুতে ৩১ রানে নেই দুই উইকেট। সেখান থেকে মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১৭০ রানের বড় জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তাতে ঘুরে দাঁড়িয়ে পুরো দিনই পাকিস্তানি বোলারদের ওপর একরকম দাপুটে ছিল বাংলাদেশ। দল যখন বিপদে তখন শান্তর ব্যাটিংটা শুরু হয় বেশ আগ্রাসী ভঙ্গিমায়। পুরো ইনিংসটাই খেলেছেন ওয়ানডে ধাঁচে। এমন ব্যাটিংয়ের প্রশংসা না করে আসলে উপায় নেই। মুমিনুল হকও পারেননি, প্রশংসা না করে থাকতে। তাই তো সংবাদ সম্মেলনে এসে শান্তর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।

১২৯ বলে ১০১ রান করেন নাজমুল হোসেন শান্ত। তার ইনিংসে ছিল ১২ চার ও দুই ছক্কা। এমন ইনিংস খেলা শান্তকে মুমিনুল হক বলেন, ‘শান্ত যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে, ওটাতে ওরা (পাকিস্তান) অনেক পিছিয়ে গেছে। এরকম উইকেটে যখন কেউ এসে কাউন্টার অ্যাটাক করে তখন বোলাররা ঘাবড়ে যায়। এটার পুরো কৃতিত্ব শান্তকে দিতে হবে।’

শুধু তাই নয়, এটা শান্তর ক্যারিয়ার সেরা ইনিংস না হলেও মুমিনুলের মনে ধরেছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শান্তর ইনিংসটা আমার চোখে দেখা ওর অন্যতম সেরা। ও যেভাবে প্রথম থেকে আধিপত্য বিস্তার করেছে, ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে।’

আজ ১০১ রানে আউট হওয়া শান্ত আছেন দারুণ ছন্দে। ক্যারিয়ারের সেরা সময় পার করা শান্ত গত চার টেস্টেও করেছেন তিন সেঞ্চুরি। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষেও তার ব্যাটে এসেছে সেঞ্চুরি। তাতে স্পষ্ট ছন্দটা বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন শান্ত। মুমিনুলের চাওয়া এই ছন্দটা ধরে রাখতে পারবেন।

এ নিয়ে তার ভাষ্য, ‘যদি শেষ কয়েকটা ইনিংস দেখেন, শ্রীলঙ্কার বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে একশ মারল। অনেক চাপে থাকার পরেও একশ মেরেছে। আজও অনেক কঠিন পরিস্থিতিতে একশ মারল। ও ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মে আছে।’

মুমিনুল আরো বলেন, ‘একই মাইন্ডসেট যেন থাকে। খুব বেশি ওপরে না ওঠা বা নিচেও না নামা সব সময় গ্রাউন্ডেড থাকা গুরুত্বপূর্ণ। প্যাটার্ন যদি একই থাকে তাহলে নিয়মিত রান করা যায়। টেস্টের প্যাটার্নটা ধরতে পারলে এই ফর্ম ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ।’

শান্তর প্রশংসায় পঞ্চমুখ থাকা মুমিনুল হকের বিশ্বাস, আজকের সকালটা ঢাকা টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দিনের শুরুটা ভালোভাবে করতে পারলে সেটা বাংলাদেশকে এগিয়ে দেবে ম্যাচে। আজকের সকালটা ভালো হবেÑএমনটাই আশা ছিল তার।

নিজেদের বোলিংকে দুষছে পাকিস্তান

নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন

৪ উইকেটে ৩০১ রানে থামল বাংলাদেশ

মিরপুর টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে টিকে রইলেন আলিফ-রামকৃষ্ণ

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে খেলবেন না বাবর

ফিক্সিং ইস্যুতে যা বললেন অ্যালেক্স মার্শাল

ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল করবে না বিসিবি!

তাসকিনকে পেয়ে খুশি শান্ত

প্রতিশোধ দূরে রেখে ভালো খেলার লক্ষ্য পাকিস্তানের