হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইটে খেলা নিয়ে জাগে শঙ্কা। গত পরশু শ্রীলঙ্কার কাছে হারে এই শঙ্কা আরো ঘনীভূত হয়। শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকে বাদ পড়ার সেই শঙ্কাই সত্যি হয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। তাদের বিদায়ে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে।

আজ পাল্লেকেলেতে বৃষ্টিবাধায় মাঠে গড়াতে পারেনি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদেই অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইট খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে। গতকাল রাতে শ্রীলঙ্কার কাছে হারের পর অজিদের সামনে ছিল শুধু অপেক্ষা। হোটেল রুমে বসে তাদের অপেক্ষা ছিল আইরিশদের কাছে জিম্বাবুয়ের হার দেখার।

বৃষ্টিবাধায় ম্যাচটি মাঠে না গড়ানোয় শেষ পর্যন্ত ওই হার দেখার সৌভাগ্য আর হয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সমর্থকদের। ফলে হোটেলরুমে বসেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর শুনতে হয়েছে।

এই দিকে সুপার এইট নিশ্চিত করেই খুশি থাকতে চান না জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আজ বৃষ্টিতে মাঠে না গড়ানো ম্যাচের সময়সীমা শেষে তিনি ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি—তা পুরোটা নয়। এটা শুধু ছোট অর্জন।’

সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন প্রসঙ্গে রাজা বলেন, ‘যোগ্যতা অর্জন করাটাই আমাদের চূড়ান্ত অর্জন না। সবাই আন্ডারডগদের গল্প পছন্দ কওরে। যেকোনো ধরনের কন্ডিশনে খেলার জন্য আমরা নিজেদের খুঁজে নিচ্ছি। আমরা যেখানেই দুই বা তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি, সেখানেই কন্ডিশন পুরোপুরি বোঝার চেষ্টা করছি।’

তিনি আরো যোগ করেন, ‘যখন তাদের (সমর্থক) আমরা দেখছি এবং শুনছি, এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। আশা করি, আরো অনেক সমর্থক আসবে। আমরা সব সময় জিম্বাবুয়ের পতাকা সবার ওপরে রাখার চেষ্টা করছি। শেষ পর্যন্ত সেই চেষ্টাটাই থাকবে।’

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা