হোম > খেলা > ক্রিকেট

ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের শেষ ভালোর সুখস্মৃতি

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর সবাই ভেবেছিল পরের দুই ম্যাচেও একই ফলাফল দেখতে হবে। তবে শেষ দুই ম্যাচেই ফল হয়েছে উল্টো, ভারতকে পরাজয়ের স্বাদ দিয়ে শেষ ভালো সঙ্গী করে সিরিজে সুখকর ইতি টানল কিউইরা। পঞ্চম ও শেষ ম্যাচেও ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টিম শেইফার্টের ৯৩ ও গ্লেন ফিলিপসের অপরাজিত ৬৫ রানের ঝোড়ো ইনিংসেই এসেছে জয়।

ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। মাত্র ২ রান করে ফেরেন ফিন অ্যালেন। তবে দ্বিতীয় উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে ৭৩ রানের জুটি গড়ে দলকে সামলে নেন শেইফার্ট। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে আরো ৮৬ রান যোগ করেন এই ওপেনার। ৫০ বলে ৯৩ রান করে আউট হওয়ায় সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে হয় তাকে। ফিলিপস অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৫ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ১৯ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার সাঞ্জু স্যামসন (৪) ও অভিষেক শর্মা (১)। এরপর শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান পাল্টা লড়াই করেন। ঈশান ৩২ বলে ৬১ এবং আইয়ার ২৩ বলে ৫০ রান করেন। নমন ধীরের ৩৩ ও নিতিশ কুমার রেড্ডির ২২ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান তোলে ভারত।

নিউজিল্যান্ডের জয়ে বল হাতে বড় অবদান অ্যাডাম মিলনের। ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। নাথান স্মিথ ও ব্লাইর টিকনার পান ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ১৯১/৮, ২০ ওভারে (ঈশান ৬১, আইয়ার ৫০; মিলনে ৪/১৯)

নিউজিল্যান্ড : ১৯৫/৩, ১৮ ওভারে, (শেইফার্ট ৯৩, ফিলিপস ৬৫; রেড্ডি ১/১৯)

ফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের