লাল বলের জাতীয় ক্রিকেট লিগের ২৮ তম আসরের পর্দা উঠছে আগামী ৩ অক্টোবর। ৮ বিভাগের অংশগ্রহণে এবারের আসরে ৭ রাউন্ডে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এবারের আসরের ম্যাচগুলো হবে পাঁচটি স্টেডিয়ামে- মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
৩ অক্টোবর শুরু হওয়া প্রথম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১০ অক্টোবর থেকে। তৃতীয় ও চতুর্থ রাউন্ড শুরু হবে যথাক্রমে ১৭ ও ২৪ অক্টোবর থেকে। ৩১ অক্টোবর মাঠে গড়াবে পঞ্চম রাউন্ডের খেলা। আর সর্বশেষ দুই রাউন্ডের ম্যাচ শুরু হবে ৭ নভেম্বর ও ১৪ নভেম্বর
এনসিএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
খুলনা বিভাগ
এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিম, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নুরুল হাসান সোহান, সামিউন বশির রাবুল, কলাম সিদ্দিকী আলিন, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সজর আলী, আবদুল হালিম, মেহেদী হাসান রানা।
ময়মনসিংহ বিভাগ
আব্দুল মজিদ, রনি চৌহান, আল-আমিন, মোসারেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহ হিল গালিব, রাকিবুল হাসান (অধিনায়ক), আল-আমিন হোসেন, খালিদ হাসান, আজিজুল হাকিম রনি, মোহাম্মদ ফাহিম, মাহিফুজুল ইসলাম, আরিফুল ইসলাম, রিজান হোসেন।
বরিশাল বিভাগ
মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, রাফসান আল মাহমুদ, সালমান হোসেন ইমন, তানভীর ইসলাম, অতি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, ইফতেখার হোসেন ইফতি (অধিনায়ক), আবদুল্লাহ সিফাত, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক, মঈনুল ইসলাম।
চট্টগ্রাম বিভাগ
ইফরান শুক্কুর (অধিনায়ক), শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, মোহাম্মদ রুবেল, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আনিক, সাব্বির হোসেন সিকদার, শাহ পরান সোহেল, তাসামুল হক।
রংপুর বিভাগ
অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, আকবর আলী (অধিনায়ক), মেহেদী হাসান, আবু হাশিম, স্বাধীন ইসলাম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহরিয়া আল আমিন, ইকবাল হোসেন, নবিন ইসলাম, মাহমুদুল হাসান লিমন, হাসিবুল হোসেন সিয়াম, মীম মোসাদ্দেক এবং আলাউদ্দিন বাবু।
রাজশাহী বিভাগ
সাবির রহমান, মেহেরব হোসেন অহিন, হাবিবুর রহমান সোহান, সাবিবুর হোসেন, সানজামুল ইসলাম, নিহাদ উজ্জ জামান, ইকরামুজ্জামান, শফিকুল ইসলাম, নাঈম আহমেদ, আলী মোহাম্মদ ওয়ালিদ, রহিম আহমেদ, ওয়াসি সিদ্দিকী, শাহির হোসেন শুভ, প্রিতম কুমার (অধিনায়ক) এবং মোহঃ শেখ অন্তর।
ঢাকা বিভাগ
জিসান আলম, আশিকুর রহমান শিবলী, আনামুল হক, আরিফ আহমেদ, সুমন খান, মার্শাল আইয়ুব, আনিসুল ইসলাম ইমন, সালাউদ্দিন, তৌফিকুর রহমান পারভেজ, ইয়াসিন হোসেন, রিপন মন্ডল, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, তৌফিক আহমেদ ও নাইম শেখ।
সিলেট বিভাগ
জাকির হাসান (অধিনায়ক), অমিত হাসান, তানভির হোসেন সজীব, আশরাফুল হাসান রিয়াদ, আসাদুল্লাহ আল গালিব, সুবিন আহমেদ দিশান, তোফায়েল আহমেদ রায়হান, শাহনুর রহমান, সৈকত আলী, নাঈম আহমেদ, নাবিল সামাদ, তৌহিদুল ইসলাম ফেরদৌস, নাঈম হোসেন সাবিক, মহিউদ্দিন তারেক এবং অনিক দেব বর্মা।