হোম > খেলা > ক্রিকেট

স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে জয়ের ম্যাচেই শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ। স্লো ওভার রেটের কারণে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবারের ওই ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ, ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরে আসে ১-১ এ। তবে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় শাস্তি এড়াতে পারেনি দলটি।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায় এই জরিমানা আরোপ করা হয়েছে। শাস্তিটি দিয়েছেন এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারলে প্রতি ওভারের জন্য কমপক্ষে ৫ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়। সেই হিসাবেই বাংলাদেশের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল। তৃতীয় আম্পায়ার ছিলেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মুকুল।

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিক খান

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ হচ্ছে না

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হ্রাস নজিরবিহীন

ইংরেজিতে দুর্বলতা কাটাবেন যেভাবে

ডাকসুর চমক: চীনা প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর কর্মসংস্থান

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

রংপুরে ৪ খুন: নেপথ্যে মাদক ও চাঁদাবাজি

সমুদ্রের তাপমাত্রায় নতুন রেকর্ড