হোম > খেলা > ক্রিকেট

প্রথমবারের মতো লঙ্কান মেয়েদের হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার মেয়েদের প্রথমবারের মতো ঘরের মাঠে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করল লাল-সবুজের কন্যারা। নিজেদের মাঠে লঙ্কানদের মেয়েদের ৩ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠে তো বটেই, সব মিলিয়ে এবারই প্রথম লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল দেশের মেয়েরা। শেষ দিকে অবশ্য দ্রুত কয়েক উইকেট পড়ায় খানিকটা চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকরা। সেই বিপদ কাটিয়ে বাংলাদেশ জিতল ৯ বল হাতে রেখেই।

রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়েই ১৯৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তাতে ম্যাচটি জেতার কথা ছিল সহজে। কিন্তু সেই সহজ ম্যাচ কঠিন করেই জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জ্যোতিরা।


শুরুতে ব্যাটিংয়ে নেমে ইমেশা দুলানি (৫২) ও হানসিমা করুনারত্নের (৫৪) ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ গড়ে ২০৫ রান। রিতু মনি নেন ৩ উইকেট। আর দুটি উইকেট পান নাহিদা আক্তার।

জবাবে দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হন শারমিন আক্তার। ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে ৮৬ রানে ইনিংস উপহাপর দিয়ে ফেরেন সাজঘরে। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৪১ রান। আর স্বর্ণা আক্তার এনে দেন ৩৫ রান। তাতে ৭ উেইকেট হারিয়ে ২০৬ রান তুলে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ।

কিউইদের হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

৬ উইকেটে জিতল বাংলাদেশ

বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন আজ

রাজশাহীতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েরা

ঘুরে দাঁড়ানোর আশাটাই দেখালেন শরিফুল

বিসিবি থেকে সম্মাননা পাচ্ছেন পেসার রুবেল

শততম ওয়ানডে খেলার অপেক্ষায় লিটন

লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখলেন লিটন-মিরাজ

টস ভাগ্যটা পক্ষে থাকা জরুরি: শরিফুল

ছয় নম্বরে আফিফ কি তাহলে ‘মিসফিট’?