হোম > খেলা > ক্রিকেট

আমার রেকর্ড ভেঙেছে হৃদয়, আমি খুশি: তামিম

স্পোর্টস রিপোর্টার

তাওহীদ হৃদয়ের ব্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে লেখা হলো বাংলাদেশের ক্রিকেটের নতুন ইতিহাস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ৩৫০ রানের ইনিংস খেলে দেশের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার। তার এই কীর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

পচেফস্ট্রুমে গতকাল ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছিলেন হৃদয়। আজ সেটিকে নিয়ে যান ৩৫০ রানে। বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরিও এটি।

হৃদয়ের আগে বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল তামিমের দখলে। ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সাত বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন হৃদয়।

নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়কে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।’

হৃদয়ের এই অর্জনকে দেশের ক্রিকেটের অগ্রগতির প্রতীক হিসেবেও দেখছেন তামিম। তিনি আরও লিখেছেন, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

জুলাই সনদ বাস্তবায়ন হলে বিরোধী দলকে সভাপতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে আসছে ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধনের বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

জন্ম-মৃত্যু নিবন্ধন আরো সহজ ও জনবান্ধব করার তাগিদ

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

শেফিল্ডে হামজার রঙিন প্রত্যাবর্তন

শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

দেশে ফিরেছেন মির্জা আব্বাস