হোম > খেলা > ক্রিকেট

এনসিএলে রাজ্জাকের নতুন অধ্যায়, বাদ পড়লেন সৈয়দ রাসেল

স্পোর্টস রিপোর্টার

নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আব্দুর রাজ্জাক। এনসিএলের কোচ হিসেবে নতুন অভিযাত্রার দুয়ারে দাঁড়িয়ে বাঁহাতি এ স্পিনার। তার সঙ্গে থাকছেন আরো অনেকে। শুধু রাজ্জাকই নন- সাবেক তারকা ক্রিকেটারদের পদচারণায় এনসিএলের কোচিং প্যানেল যেন মুখরিত হতে যাচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ প্রধান কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করা রাজ্জাক। তবে এই প্যানেলে নেই সাবেক পেসার সৈয়দ রাসেল।

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের আসর। চার দিনের মর্যাদাপূর্ণ এই ঘরোয়া টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী আটটি বিভাগীয় দলের নতুন কোচিং প্যানেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ক্রিকেটের সফলতম স্পিনারদের একজন আব্দুর রাজ্জাক এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন। ক্রিকেট থেকে অবসরের পর প্রথমবার এনসিএলে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী মৌসুমে রাজশাহী বিভাগের দল সামলানোর ভার থাকবে তার কাঁধে। এই দায়িত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের ক্রিকেট বোদ্ধারা। রাজশাহী বিভাগে তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ঘরোয়া ক্রিকেটার রফিকুল ইসলাম।

বিসিবির গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি—মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুলের সুপারিশে ৮ বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ঢাকা বিভাগে যারা রয়েছেন - প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ রায়হান গাফফার সাইমন। রাজশাহী বিভাগ- প্রধান কোচ আব্দুর রাজ্জাক, সহকারী কোচ রফিকুল ইসলাম। খুলনা বিভাগ- প্রধান কোচ তুষার ইমরান, সহকারী কোচ রাইহান উদ্দিন। বরিশাল বিভাগ- প্রধান কোচ আব্দুল করিম জুয়েল, সহকারী কোচ শাহীন হোসেন। ময়মনসিংহ বিভাগ- প্রধান কোচ সাইফুল ইসলাম খান, সহকারী কোচ জাহাঙ্গীর আলম। রংপুর বিভাগ- প্রধান কোচ নাজমুল হোসেন, সহকারী কোচ সালাউদ্দিন পাপ্পু।

সিলেট বিভাগ- প্রধান কোচ রাজিন সালেহ আলম, সহকারী কোচ ইমরান আলি। চট্টগ্রাম বিভাগ- প্রধান কোচ মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী কোচ তারেক আজিজ খান।

এবারের কোচিং তালিকা ঘিরে আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলের অনুপস্থিতি। দীর্ঘদিন ধরে খুলনার সহকারী কোচের পদে সফলভাবে দায়িত্ব সামলালেও এবার তাকে কোনো দলের দায়িত্ব দেওয়া হয়নি। বিসিবির এমন সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন রাসেল নিজে; কারণ হিসেবে তাকে কিছুই জানানো হয়নি বলে জানান তিনি। তবে বোর্ডের অভ্যন্তরীণ এক সূত্রের খবর অনুযায়ী, রাসেলকে বাদ দেওয়া হয়নি বরং তাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই তাকে বয়সভিত্তিক কোনো কাঠামোর বড় পদে দেখা যেতে পারে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন, যুক্তরাজ্যের ব্যাংকের বিরুদ্ধে মামলা

ছিনতাই চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

কোচ ডুলির ক্লাসে যুক্তরাষ্ট্র প্রবাসী গোলরক্ষক সাইফ

ডাকসুর উদ্যোগে মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই সনদ বাস্তবায়ন হলে বিরোধী দলকে সভাপতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে আসছে ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধনের বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

জন্ম-মৃত্যু নিবন্ধন আরো সহজ ও জনবান্ধব করার তাগিদ