জোহানেসবার্গ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মাহফিজুল ইসলাম রবিন বাংলাদেশের জার্সিতে ১১২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ডানহাতি এই ব্যাটারের।
৩ পেসার এবং ১ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন চৌধুরি পেস আক্রমণ সামলাবেন। স্পিনে একমাত্র মেহেদী হাসান মিরাজ। একাদশ থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম।
উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে না থাকা মুমিনুল হক একাদশে ফিরেছেন।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মাহফিজুল ইসলাম।