হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরু আজ

স্পোর্টস ডেস্ক

আজ লিডসের হেডিংলিতে শুরু হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচের প্রথম দিনের খেলা। এর আগে সর্বশেষ ২০২০ সালে আগস্টে ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল পাকিস্তান। ওই সফরে একটি ম্যাচও জিততে পারেনি তারা। দুটি ম্যাচে ড্র ও একটিতে ছিল হারের রেকর্ড। আগের সফরে সিরিজ হারলেও এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়েই ইংল্যান্ড সফরে গেছে পাকিস্তান দল।

সর্বশেষ ২০২৪ সালে দুদল পরস্পরের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেবার পাকিস্তানের মাটিতে হওয়া তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এই জয়ই পাকিস্তানকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে পাকিস্তানের হয়ে প্রথম টেস্টে খেলতে পারছেন না বাবর আজম। সালমান আগা দলকে নেতৃত্ব দেবেন।

অন্যদিকে টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। গত জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে তারা। এবার পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত

ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের সঙ্গে ফুটবলে দেখবেন বুন্দেসলিগার ম্যাচ

অমিত, আশরাফুল ও রাব্বির সেঞ্চুরি, শাহাদাতের আক্ষেপ

ডি থ্রি টুর্নামেন্টে কে কোন দলে?

সর্বোচ্চটা উজাড় করে লড়াইয়ের বার্তা স্যামির