হোম > খেলা > ক্রিকেট

‘নাহিদ আমাদের বিপক্ষে জ্বলে উঠবে না’, শাহীন আফ্রিদির ভবিষ্যদ্বাণী

স্পোর্টস রিপোর্টার

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন নাহিদ রানা। ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি, সব জায়গায় গতির ঝড় তুলেছেন এই ডানহাতি পেসার। এবার অপেক্ষায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জ্বলে ওঠার। দর্শক-সমর্থকদেরও আশা পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দেবেন নাহিদ রানা। প্রতিপক্ষ পাকিস্তান দলের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি জানান, তার আশা তাদের বিপক্ষে জ্বলে উঠবেন না নাহিদ রানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও করেছেন দারুণ বোলিং। এর ধারাবাহিকতা ছিল পিএসএল ফাইনালেও। লম্বা সময় ধরে এমন পারফর্ম করা নাহিদকে নিয়ে শাহিন বলেন, ‘ওয়ানডে সিরিজের আগে নাহিদের সঙ্গে কথা হয়েছে। সে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আশা করি তারা সেভাবেই তাকে ব্যবহার করবে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন। আশা করি আমাদের বিপক্ষে জ্বলে উঠবে না।’

তবে বাংলাদেশের বিপক্ষে সময়টা কঠিন যাবেÑসেটা বেশ ভালো করেই বুঝতে পারছেন শাহিন শাহ আফ্রিদি। সেই কঠিন সময়কে বিবেচনায় রেখেই নিজেদের প্রস্তুত করছে বলে জানান তিনি।

তার কথায়, ‘ঘরের মাঠে যে কোনো দল সব সময় কঠিন প্রতিপক্ষ। আমাদের জন্য ব্যাপারটা হলো কীভাবে প্রস্তুত হচ্ছি এবং কীভাবে সিরিজটাকে নেওয়া হচ্ছে। আমরা শুধু এই এক টেস্ট সিরিজ নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেও নজর রাখছি। আমাদের লক্ষ্য একটাইÑফাইনাল নিশ্চিত করা।’

এ নিয়ে তিনি আরো বলেন, ‘দল হিসেবে মনে হয় আমরা প্রস্তুত। পাকিস্তানে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এখনো সময় আছে। আমার মনে হয় দল হিসেবে সামনে চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’

হামজার জন্য ফুরালো না অপেক্ষা

ইতিহাস পেছনে ফেলে সিমন্সের ভাবনায় বর্তমান

পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান, ফর্মে বাংলাদেশ

ড্রেসিং রুমে অমিতের অন্যরকম ভালো লাগা

এক ধাপ এগিয়ে আটে উঠল বাংলাদেশ

গ্যালারিতে শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি

বিল ৬৫০ হলেও কর্মী পান ৩০০ টাকা, বিসিবির দালালের পকেটে যায় ৩৫০!

কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন নাহিদ

লর্ডসের আদলে বিশেষ লাউঞ্জ হচ্ছে মিরপুরে

জয়ে শুরু মোহামেডানের, হারল আবাহনী