হোম > খেলা > ক্রিকেট

বিসিবি থেকে পরিচালক আমজাদের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আমজাদ হোসেন। আজ বিসিবিতে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। এর আগে গতকাল তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

ঈদের ছুটির মাঝে হুট করে গতকাল বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে আসে পরিবর্তন।মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যানের পদ থেকে আমজাদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়।নতুন দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু।

নতুন চেয়ারম্যান আগে থেকেই ছিলেন বিসিবির ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্বে। বিসিবির বিবৃতিতে জানানো হয়- দুই বিভাগের দায়িত্বেই থাকবেন তিনি।

ফলে- মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের কাছে রাখা হয়নি কোন দায়িত্ব। এরপরেই জানা গেল, তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, তা জানতে যোগাযোগ করা হলে কোন উত্তর পাওয়া যায়নি তার কাছে।

উল্লেখ্য এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান ইশতিয়াক সাদেক। পারিবারিক কারণ দেখিয়ে তিনি বিসিবি থেকে সরে দাঁড়ান।

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ