৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাইফ হাসান। এছাড়া ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে আসে ৮২ রান। তাদের দুজনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ২৮০ রান তুলেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।
পিকেএসপিতে আগে ব্যাট করতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে বসুন্ধরা স্ট্রাইকার্স। শুরুতে ৩০ রান করে ফেরেন ইমরানুজ্জামান। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করেন সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি।
রাব্বি ৮২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। পরে নুরুল হাসান সোহান ৪৩ রান করেন। এছাড়া সাইফ হাসান ৯৬ রানে আউট হন। গুলশানের হয়ে আব্দুর রহিম ও তানভীর দুইটি করে উইকেট নেন।