হোম > খেলা > ক্রিকেট

সাকিবের বিকল্প খুঁজছি: মুশতাক

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসের দলের সঙ্গে জাপানে যাচ্ছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। অবসরের এই সময়টিতে দেশের পাইপলাইনের স্পিনারদের দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানি এই কোচকে। গত ২২ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে স্পিন বোলিং ক্যাম্প। মুশতাকের সঙ্গে ক্যাম্পে আছেন বাংলাদেশের সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ঘরোয়া স্পিন বোলিং কোচ। ৩ দিনের ক্যাম্পের শেষদিন ছিল বৃহস্পতিবার। এদিন গণমাধ্যমের সামনে এমন ক্যাম্পের গুরুত্ব তুলে ধরেছেন মুশতাক নিজেই।

তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেটে স্পিনারদের কাঠামো খুব ভালো। এ কারণেই আমার মনে হয়, এমন ক্যাম্প নিয়মিত হওয়া উচিত। প্রতি তিন মাস পরপর এমন ক্যাম্প করা যেতে পারে। এতে তারা অনেক উপকৃত হবে।’

ক্রিকেটে বাংলাদেশ বরাবরই স্পিন শক্তির দল। সময়ের পরিক্রমায় অনেক ভালো ভালো স্পিনার উঠে এলেও কোচিংয়ে তার ধারাবাহিকতা দেখা যায়নি। মুশতাক মনে করেন, শুধু ভালো স্পিনারই নয়, ভালো স্পিন বোলিং কোচ তৈরিতেও মনোযোগ দেয়া জরুরি।

তার ভাষ্যমতে, ‘শুধু স্পিনার নয়, আমরা স্থানীয়ভাবেই স্পিন বোলিং কোচও তৈরি করতে পারি। তারা যেন মৌলিক বিষয়, অ্যালাইনমেন্ট, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো বুঝে কাজ করতে পারেন। এখন আমার সঙ্গে চার-পাঁচজন স্থানীয় কোচ আছেন। তারাও স্পিনের কৌশল এবং কীভাবে ভালো স্পিনার তৈরি করা যায়, সেই বিষয়গুলো শিখছেন।’

বিসিবির এই স্পিন ক্যাম্পের বিশেষত্ব নিয়ে মুশতাক বলেন,

আমরা এখানে স্পিনারদের অ্যাকশন ভালোভাবে দেখতে পারছি। ৩ ক্যামেরা আছে, ফ্রন্ট, ব্যাক, সাইড। কার অ্যাকশন কেমন স্পষ্ট বোঝা যাচ্ছে। যে স্পিনাররা এসেছে, ওদের অ্যাকশন, টেকনিক ও টেকটিক্যাল দিকগুলো আমরা দেখছি। অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ। পিচ টার্নিং হলে অ্যাকশন হয়ত বড় বিষয় নয়। তবে ফ্ল্যাট পিচে অ্যাকশন, বায়োমেকানিক্সই বড় বিষয় হয়ে ওঠে। রিপিটেবল অ্যাকশন থাকলে ভালো বল করা সম্ভব। আমরা ৩ ক্যামেরার এঙ্গেল থেকে সেটাই যাচাই করছি।'

দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলে মূল স্পিনারের ভূমিকা পালন করে এসেছেন সাকিব আল হাসান। দেশের অসংখ্য জয়ে বড় ভূমিকা তার। লম্বা সময় ধরে দলে নেই সাকিব। ফলে তার অভাবটাও নজরে আসছে ভালোভাবেই। এই অভাব পূরণে বিকল্প তৈরি করতে কাজ করছেন বলে জানিয়েছেন স্পিন কোচ মুশতক।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা তৈরি করছি (সাকিবের বিকল্প)। এটা নিয়ে ভাবছি, এমন বাঁহাতি স্পিনার খুঁজছি যে ব্যাটও করতে পারবে। হুট করে একটা বৃক্ষ তো গড়ে তুলতে পারবেন ন। আশা করি দ্রুত খঁজে পাব।'

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হবে ৪ দিনের স্পিন বোলিং ক্যাম্প। মুশতাকসহ স্পিন বোলিং কোচরা যোগ দেবেন সেখানেও। বয়সভিত্তিক ক্রিকেটারদেরকে ক্যাম্পটি হবে বলে জানা গিয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ!

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভালো সুযোগ আছে: মুশতাক

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য স্বর্ণপদক জয়

ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের

সাইফ-মোসাদ্দেক ঝড়ের পর মুস্তাফিজের ঝলক

শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দলে আলিস

শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ইংল্যান্ডের

কোচ-ক্যাপ্টেন ‘সাইজ’, দলও ‘কাইত’Ñইমরানের ব্যাখ্যা

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস