হোম > খেলা > ক্রিকেট

বিসিএলে এবার কোকাবুরা বল

স্পোর্টস রিপোর্টার

কয়েক বছর ধরে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা হচ্ছিল ডিউক বলে। আসন্ন বিসিএলের প্রথম দুই রাউন্ডে সেই ধারাবাহিকতা থেকে বের হয়ে আসবে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে কোকাবুরা বলে বিসিএলের প্রথম দুই রাউন্ড আয়োজন করা হবে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে ডিউক ও কোকাবুরা বল মিশ্রভাবে ব্যবহার করা হয়। অর্ধেক আসর ডিউক বলে এবং বাকি অর্ধেক সময় কোকাবুরা বলে হয় টুর্নামেন্ট। তবে আসন্ন বিসিএলের অর্ধেকের বেশি সময় কোকাবুরা বলে আয়োজন করা হবে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএলের আগামী আসর। দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াবে ২৮ এপ্রিল। এই দুই রাউন্ডে কোকাবুরা বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মূলত, বিসিএলের প্রথম দুই রাউন্ড পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য কোকাবুরা বল ব্যবহার করা হবে বিসিএলে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর