হোম > খেলা > ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

শেষ বলের রোমাঞ্চে রুদ্ধশ্বাস এক জয়! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাতে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ভারত। এ নিয়ে যুব এশিয়া কাপের ইতিহাসে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো তারা।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ। উসমান খান ও হাইয়াম খানের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। এরপর উসমানের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন আবদুল কাদির। ৫৪ বলে ৮০ রান করে কাদির ফিরলেও থামেননি উসমান। ১১১ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৭ রান করেন তিনি। অধিনায়ক ফারহানের ৬৩ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৩৭ রান তোলে পাকিস্তান। ভারতের হয়ে চার উইকেট নেন কাব্য প্যাটেল, তিনটি চিগুরুপতি ভেঙ্কটা।

জবাবে শুরুটা দারুণ করে ভারত। আর্যবীর শেবাগ ও অধিনায়ক লক্ষ্মণ রাজেশ রাইচান্দানির উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান। আর্যবীর করেন ৫৮, রাইচান্দানির ব্যাট থেকে আসে ৮০ রান। তবে তাঁদের বিদায়ের পর ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। রিজওয়ানুল্লাহর বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। মানাল চৌহানের ৪৭ রান লড়াইয়ে রাখে ভারতকে।

শেষ দিকে ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুহিত উলভা। মাত্র ২৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে শেষ বলে চার মেরে দলকে শিরোপা এনে দেন মুহিত। তাঁর ব্যাটেই শেষ হাসি হাসে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৩৭/৯ (৫০ ওভার)

ভারত অনূর্ধ্ব-১৯: ৩৩৯/৯ (৫০ ওভার)

ফল: ভারত ১ উইকেটে জয়ী।

নাঈম নাকি রবিন, রহস্য রেখে দিলেন অধিনায়ক

পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত

জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ছিটকে গেলেন অধিনায়ক নাহিদা, নেতৃত্বে মোস্তারি

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

ভারতকে ধসিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড