হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজ-তাসকিন-নাহিদ বিশ্রামে

ডাক পেলেন গাফফার-রিপন

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তরুণ পেসার নাহিদ রানা সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রাম পেয়েছেন।

তবে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন ২৮ বছর বয়সি এই খেলোয়াড়। সাকলাইন লোয়ার অর্ডারে দারুণ কার্যকরী একজন ব্যাটসম্যান।

ডেথ ওভারে বোলিংয়ে মুগ্ধতা ছড়ানোর পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২৩ বছর বয়সি এ ক্রিকেটার বাংলাদেশের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে সবগুলো ম্যাচই খেলেছেন ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৭ এপ্রিল। প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে হবে ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ মে। ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর