হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং পারফরম্যান্সকেই ‘জয়ের চাবিকাঠি’ বলছেন লিটন

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে তিনি ব্যাটিং পারফরম্যান্সকেই ফুল মার্ক দিলেন। বিশেষ করে তিন তুর্কি তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেনের ইনিংসকেই জয়ের মূল চাবিকাটি হিসেবে দেখছেন অধিনায়ক।

ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এটা দারুণ ম্যাচ ছিল। আমরা যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি, বিশেষ করে হৃদয়। সে এবং ইমন মিডল ওভারে খুব ভালো খেলেছে এবং শামীম ম্যাচ শেষ করেছে। ১৮৩ রান এই মাঠে বড় স্কোর, কারণ উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব সহজ ছিল না, ইনিংস পরিবর্তনের সময় পিচটা ধীর ছিল। আমি বলেছিলাম পাওয়ারপ্লেতে রান দরকার। শুরুতে ভালো স্কোর করলে মিডল অর্ডারের জন্য কাজটা সহজ হয়।’

লিটন নিজেও আগ্রাসী হয়ে খেলছিলেন। কিন্তু ঈশ সোধীর একটা বলে বোল্ড হয়ে যান। নিচু হয়ে আসা সেই বল নিয়ে মন্তব্য করতে গিয়ে লিটন আরও বলেন, “হ্যাঁ, আমি স্বচ্ছন্দ ছিলাম, কিন্তু একটা বল নিচু ছিল। ব্যাটসম্যান হিসেবে একটা বলই যথেষ্ট, আর যখন বল নিচু থাকে তখন কিছু করার থাকে না।

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে

মাঝের ওভারে বদলে গেছে ম্যাচের ভাগ্য

৪ মে শুরু ঢাকা ডিপিএল, থাকছে না সুপার লিগ পর্ব

ফিশারের ১ বলে শামীমের ১৭ রান!

‘ছক্কাই পার্থক্য গড়ে দিয়েছে’—হারের পর নিক কেলি

হৃদয়ের ফিফটিতে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

হৃদয়-শামীমের বীরত্বে জয়ে শুরু টি-টোয়েন্টি সিরিজ

অভিজ্ঞতায় বাংলাদেশ, পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশে ফিরছে বল-বয় সংস্কৃতি

পাকিস্তান সিরিজে প্রথম টেস্টে নতুন মুখ অমিত-তামিম