হোম > খেলা > ক্রিকেট

২০০ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিট

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে এই সিরিজের ম্যাচ। আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ।

দ্বিপক্ষীয় সিরিজগুলোয় খেলা ভিন্ন ভিন্ন ভেন্যুতে হলে টিকিটের মূল্য আলাদাভাবে প্রকাশ করা হতো। এবার একসঙ্গে প্রকাশিত হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য।

মিরপুরের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর মিডিয়া ব্লক ও দক্ষিণ করপোরেট ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা

ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তর (শহীদ মুসতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৬০০ টাকা

শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

চট্টগ্রামের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা

রুফ টপ প্যাভিলিয়ন এন্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা

শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৬০০ টাকা

ওয়েস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের