হোম > খেলা > ক্রিকেট

আইসিসিকে ধুয়ে দিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ঘটনায় আইসিসিকেই দোষারোপ করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। সাবেক এই ক্রিকেটার মনে করেন, পিসিবিকে তাদের অবস্থান থেকে সরে আসা উচিত নয়।

ইউটিউব চ্যানেল ‘গেম প্ল্যান’-এ এক আলোচনায় কামরান বলেন, “পিসিবি পিছিয়ে আসা উচিত নয়! আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারত ম্যাচ বয়কটের বিষয় পুনর্বিবেচনার জন্য বলেছে। আইসিসি কি ঘুমিয়ে ছিল যখন এশিয়া কাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল? আইসিসি কি ঘুমাচ্ছিল যখন ভারত বলেছিল, তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলবে? দুই দেশের উত্তেজনার মধ্যে পাকিস্তান কতবার ভারতে খেলেছে—আমি নিজেই খেলেছি। আইসিসি তিন বছর আগে এসব বিষয় ভেবে দেখতে পারত।”

আকমল আরও বলেন, “দুই দেশ দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। এটা কি রাজনীতি ছিল না? আইসিসি কি তখন রাজনীতি শেষ করার কথা ভাবেনি? পাকিস্তানের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত যেমন আমরা সম্মান দিয়েছিলাম ভারতের হাইব্রিড মডেল সিদ্ধান্তকে। পরিস্থিতি এতটাই চরম হয়ে গিয়েছিল যে, এশিয়া কাপের সময় তারা আমাদের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল, পরে ট্রফি গ্রহণও করেনি। তারা আমাদের প্রতি অসম্মান দেখিয়েছে!”

পাকিস্তান সরকার তাদের টুইটের মাধ্যমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর, আইসিসি একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কোনো তথ্য দেয়নি। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, “যদিও আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় আছে। এই ধরণের সিদ্ধান্তে একটি আন্তর্জাতিক খেলার মূলনীতি কঠিন করে তোলে, যেখানে সকল যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশগ্রহণ করতে হয়।”

আইসিসি আরও উল্লেখ করেছে, “আইসিসি আশা করছে, পিসিবি এই সিদ্ধান্ত নেওয়ার দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে, যা দেশের ক্রিকেটের উপর প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমেও প্রভাব বিস্তার করবে। আইসিসি আশা করছে, পিসিবি এমন একটি সমাধান খুঁজে বের করবে যা সকল স্টেকহোল্ডারের স্বার্থ রক্ষা করবে।”

ভারতের দাদাগিরিকে চোখ রাঙানি পাকিস্তানের, অসহায় আইসিসি

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: শশী থারুর

পাকিস্তানের এক ধাক্কায় নড়বড়ে আইসিসির রাজস্ব ও ক্রিকেট ইকোসিস্টেম

জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

হচ্ছে না বোর্ডসভা, পাকিস্তানকে নিয়ে অসন্তুষ্ট আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দশে দশ

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

বিসিবির নিরাপত্তায় হঠাৎ ‘নতুন তালা’, কেন?

টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্কোয়াডে চার নতুন মুখ

পাকিস্তানে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া