হোম > খেলা > ক্রিকেট

দেশে ফিরেছেন বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার

ঈদের ছুটি কাটিয়ে গত গতকাল রাতে বাংলাদেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঈদুল ফিতর উদযাপন করে জাপানে এসিসির সভা শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফেরার পর আজ বিসিবিতে আসেন বুলবুল। সেখানে অফিস করেছেন তিনি।

আজ দুপুর আড়াইটার দিকে বিসিবিতে যান আমিনুল ইসলাম বুলবুল। সে সময় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল জাতীয় দলের ক্যাম্প। বিসিবিতে হাজির হওয়া বুলবুল মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন। এছাড়া কোচ ফিল সিমন্সের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে।

দেশে ফেরার আগে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানান বিতর্ক। তার একক সিদ্ধান্তে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে বিবৃতি দেয় বিসিবি। এছাড়া একক সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় বিসিবি থেকে পদত্যাগ করেন পরিচালক আমজাদ হোসেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর