হোম > খেলা > ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে লিটনদের হারাল সোহানরা

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে সোমবার নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এতে লিটন দাসের নেতৃত্বাধীন 'এ' দলকে বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন 'বি' দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লিটনদের ৬ উইকেটে হারিয়েছে সোহানরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান করেন লিটনরা। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন সোহানরা।

মিরপুরে এদিন বল হাতে নজর কেড়েছেন শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে দিয়েছেন মোটে ১৮ রান, নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য সরকার। ৪৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৬১ রান করেছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে লিটনদের শুরুটা বেশ ভালো ছিল। ওপেনার সাইফ হোসেন দলীয় ১৬ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন লিটন দাস এবং তানজিদ হোসেন তামিম৷ তবে এই জুটি ভাঙার পর ম্যাচের লাগাম হারিয়ে ফেলে 'এ' দল।

তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি ও শেখ মেহেদীরা কেউই হাল ধরতে পারেননি। হৃদয় ৪, রাব্বি ১৪ ও শেখ মেহেদী ৭ রান করেন। এক প্রান্তে কেউ হাল ধরতে না পারলেও ফিফটির দেখা পেয়েছেন তানজিদ। ৪ চার ও ২ ছক্কায় তার ৪৬ বলে ৫৫ রানের ইনিংসটি থামান তানজিদ।

শরিফুল ছাড়াও 'বি' দলের হয়ে ইমপ্যাক্টফুল বোলিং করেছেন রিশাদ হোসেন। একটু খরুচে হলেও লিটন দাস হিসেবে এবং তানজিদের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৪ রান।

রান তাড়ায় সৌম্য এবং নাঈম শেখের ব্যাটে ভালো শুরু পায় 'বি' দল। রান কিছুটা ধীরগতিতে এলেও আস্কিং রান রেটের হিসেবে এগিয়েছেন তারা। ২৬ বলে ২৯ রান করে দলীয় ৫৪ রানে আউট হন নাঈম শেখ। পারভেজ ইমন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৮ বলে কেবল ২ রান করে আউট হয়েছেন।

সাব্বির রহমান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে করেন ২৬ রান। তবে সৌম্য সরকার ঝলমলে ইনিংস খেলেছেন। দলের জয় অনেকটাই নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি। দল জয় থেকে ২২ রান দূরে থাকতে নাসুম আহমেদের বলে আউট হন তিনি। নুরুল হাসান সোহান ১৩ বলে ১৭ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

একটি করব উইক্ট পেয়েছেন নাসুম, মেহেদী, হাসান মাহমুদ এবং রুবেল মিয়া।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-

'এ' দল- ১৪০/৬

তানজিদ হাসান- ৫৫, লিটন দাস- ২৩

শরিফুল- ২/১৮

'বি' দল- ১৪১-৪

সৌম্য সরকার- ৬১, নাঈম শেখ- ২৯

শেখ মেহেদী- ১/১৭

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন অ্যান্টিগা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প

সাকিব-আকবরের পর নেপালের লিগে ডাক পেলেন আরিফুল

অ্যাথলেটিক ট্র‍্যাক বসানো ও স্টেডিয়াম উন্নয়নসহ যেসব সিদ্ধান্ত হলো বিসিবি সভায়

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত