হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দশে দশ

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে স্রেফ উড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখল ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড। তাতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল হ্যারি ব্রুকের দল। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে তারা পেল টানা দশম জয়। ২০১৪ সালের মে মাসের পর আর এই সংস্করণে ইংল্যান্ডকে হারাতে পারেনি লঙ্কানরা।

পাল্লেকেলেতে আগে ব্যাট করে ১৮৯ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। পরে ইংল্যান্ডের ইনিংসে বৃষ্টি নামলে ডিএলএস পদ্ধতিতে নতুন লক্ষ দাঁড়ায় ১৭ ওভারে ১৬৮ রান। দুই বল বাকি থাকতেই জিতে যায় সফরকারীরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১১ ওভারের মধ্যে ১০০ রান করে ফেলে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ২২ বলে ৩৬, কামিল মিশারা ৩০ বলে ৩৬ ও কুসাল মেন্ডিস করেন ১৭ বলে ৩২ রান। চার নম্বরে নেমে ২২ বলে দলের সর্বোচ্চ ৪০ রান করেন পবন রত্নায়েকে। তার ইনিংসে ছিল ৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রান।

রান তাড়ায় চল্লিশের আগেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ইনিংসের অষ্টম ওভারে নামে বৃষ্টি। পরে ঠিক করা হয় নতুন লক্ষ্য। তাতে ব্যান্টনের ৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪, ব্রুকের ১২ বলে ৩৬ রানের ইনিংসে জয় তুলে নেয় ইংল্যান্ড। একই মাঠে আগামীকাল শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৮৯/৫ (নিসাঙ্কা ৩৪, মিশারা ৩৬, রত্নায়েকে ৪০; আর্চার ২/৪২, রশিদ ১/২৫)

ইংল্যান্ড : (লক্ষ্য ১৭ ওভারে ১৬৮) ১৬.৪ ওভারে ১৭৩/৪ (বাটলার ৩৯, ব্যান্টন ৫৪*, ব্রুক ৩৬; পাথিরানা ২/৪৭, শানাকা ১/২৪)

ফল : ইংল্যান্ড ডিএলএস পদ্ধতিতে ৬ উইকেটে জয়ী

ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮

আজ সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় বৃথা গেল নাহিদের আগুনঝরা বোলিং

সহজ ম্যাচটাও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে চমক, তিন বছর পর ফিরলেন ইয়াসির

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

হারারের মঞ্চে তাইজুল ‘ম্যাজিক’